সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭৭টি বা ৪৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস কোম্পানির।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭.৫৯ শতাংশ কমে ৪২ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৫৮ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের ২৬.৯৮ শতাংশ দর কমে সর্বশেষ ৬৩ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্যাস ফিন্যান্সের ২৬.০৯ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিংয়ের ২৫.৪২ শতাংশ, ইন্ট্রারন্যাশনাল লিজিংয়ের ২৪.৫৯ শতাংশ, বিআইএফসির ২৩.৫৩ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ২২.৬৩ শতাংশ, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ২০.৮১ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২০.৬৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/