ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৯.৫ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। এই খাতে ১৩.৯ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১৩ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- সাধারণ বীমা খাতে ৮ শতাংশ, খাদ্য খাতে ৭.৭ শতাংশ, প্রকৌশল খাতে ৬.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৬ শতাংশ, বিবিধ খাতে খাতে ৪.৩ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৫ শতাংশ, কাগজ খাতে ৩.১ শতাংশ, আইটি খাতে ৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.১ শতাংশ, আর্থিক খাতে ১.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ,ট্যানারি খাতে ১.১ শতাংশ, সিরামিক খাতে ৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৮ শতাংশ, সিমেন্ট খাতে ; দশমিক ৮ শতাংশ ও পাট খাতে দশমিক ৩ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/