ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

মাগুরায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মাগুরা সদর উপজেলায় গরু চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে ইছাখাদা ইউনিয়নের ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আকিদুল ইসলাম (৪২)। তিনি সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।

পুলিশ জানায়, ইছাখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় আকিদুল ইসলামকে স্থানীয়রা ধাওয়া করেন। ইছাখাদা এলাকায় পৌঁছালে গরু ফেলে পালানোর চেষ্টা করলে জনতার মারধরে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ