ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ডাচ-বাংলা ব্যাংক ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
গ্রামীণফোন ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে ডমিনেজ স্টিল ১ কোটি ৮৯ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১৫ লাখ ও টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/