ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২:১৭ অপরাহ্ন

জমি কিনবে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি গুলশান এভিনিউয়ে ২০ কাঠা জমি কিনবে।

বুধবার ৭ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জমি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটির গুলশান এভিনিউয়ে নিজস্ব ২০ কাঠা জমির সাথে এই জমি অ্যাডজাস্ট করা হবে। জমির মূল্য ৩৪৫ কোটি টাকা।

যার মধ্যে সমস্ত ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।ব্যাংকের ব্যবহারের জন্য সম্মিলিত জমির (নতুন ও পুরাতন জমি) উপর একটি বহুতল ভবন নির্মার্ণ করা হবে; যার ব্যয় ৮৫৫ কোটি টাকা।

সিটি ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও  বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন সাপেক্ষে জমি ক্রয় ও ভবন নির্মাণের কাজ করতে পারবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ