ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার বেচবে আরডি ফুডের কর্পোারেট পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরডি ফুডের কর্পোরেট পরিচালক বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই কর্পোরেট পরিচালক কোম্পানির ১৫ লাখ শেয়ার বেচবে। বিদিশা ইন্টারন্যাশনালের কাছে কোম্পানির মোট ৩৬ লাখ ৫৩ হাজার ৭৮৫টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ