ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বাংলাদেশে প্রথম বানিজ্যিকভাবে এআই-চালিত রেটিনাল ডায়াগনস্টিক সিস্টেম চালু করলো নেভরোনাস সিস্টেমস

ঢাকা, বাংলাদেশ — ৭ জানুয়ারি, ২০২৬ — নেভরোনাস সিস্টেমস নিয়ে এসেছে লুনেরা ফান্ডাস ক্যাম , যা বাংলাদেশের প্রথম এআই-চালিত রেটিনাল ডায়াগনস্টিক সিস্টেম। এটি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লোকোমা এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন (AMD) শনাক্ত করতে সক্ষম।

লুনেরা আই কেয়ার, নেভরোনাস সিস্টেমস-এর মেডিক্যাল টেকনোলজি শাখা, এই লুনেরা ফান্ডাস ক্যাম তৈরি করেছে। এটি একটি আধুনিক মোবাইল অ্যাপ্লিকেশন এবং পোর্টেবল রেটিনাল ইমেজিং ডিভাইস একত্রে ব্যবহার করে। এই উদ্ভাবন গ্রামীণ এলাকায় যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল এবং চক্ষু বিশেষজ্ঞের অভাব রয়েছে, সেখানে তাৎক্ষণিক ও অফলাইন রেটিনাল রোগ নির্ণয় সম্ভব করবে।

“আমাদের লক্ষ্য হলো প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধ করা এবং উন্নত ডায়াগনস্টিক সেবা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া, লুনেরা ব্যবহার করে স্বাস্থ্যকর্মী এমনকি অ-বিশেষজ্ঞরাও কয়েক সেকেন্ডে গ্রামীণ ও দূরবর্তী এলাকায় রোগীদের স্ক্রিন করতে পারবেন।” — নেভরোনাস সিস্টেমস-এর সিইও মোহাম্মদ রাজীব মোস্তাফিজ ও চেয়ারম্যান আকরাম হোসেন বলেন।

গ্রামীণ বাংলাদেশে যেখানে চক্ষু বিশেষজ্ঞ ও ডায়াগনস্টিক যন্ত্রপাতির অভাব রয়েছে, সেখানে এই উদ্ভাবন জীবন বদলে দিতে পারে। লুনেরা ফান্ডাস ক্যাম রেটিনার ছবি ধারণ এবং এআই-চালিত বিশ্লেষণ ও রিপোর্ট তাৎক্ষণিকভাবে তৈরী করে।শহরাঞ্চলেও অপথালমোলজিস্ট এবং অপ্টোমেট্রিস্টরাও সেকেন্ড অপিনিয়নের জন্য একে একটি ডিসিশন সাপোর্ট সিস্টেম(DSS) হিসাবে ব্যাবহার করতে পারেন।এতে রয়েছে পূর্নাঙ্গ পেশেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম। এর একটি উল্লেখযোগ্য ফিচার হলো,এটি ইন্টারনেট ছাড়াই কাজ করে। লুনেরা তার ক্লাউডে সমস্ত তথ্য সিঙ্ক করে থাকে,তাই তথ্য হারিয়ে যাবার কোন ভয় নেই।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি প্রতিরোধযোগ্য অন্ধত্বের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস আক্রান্ত প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে ৯০% দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করা সম্ভব। সিইও রাজীব মোস্তাফিজ বলেন, যেহেতু হার্ডওয়্যার ও সফটওয়্যার দুটোই আমাদের তৈরী তাই আমরা এটা দিতে পারছি সর্বনিম্ন দামে। শুধু বাংলাদেশেই নয়,পৃথিবীতে আমরাই সর্বনিম্ন দামে এটা অফার করছি।
লুনেরার সাথে বেশ কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। তার মধ্য অন্যতম ডঃমোমিনুল ইসলাম,বিভাগীয় প্রধান রেটিনা বিভাগ,ইসলামিয়া আই হসপিটাল এবং লেঃকর্নেল ডঃবিল্লাল হোসেন,ভিট্রিওরেটিনাল সার্জন,সিএমএইচ,ঢাকা।এই প্রকল্পে আরও কাজ করছেন রাজীব মোস্তাফিজের ছাত্র ডাবলিন সিটি ইউনিভার্সিটির বায়োটেকনোলজির ছাত্র শেন মুলেন।

নেভরোনাস সিস্টেমস সম্পর্কে
নেভরোনাস সিস্টেমস একটি ঢাকা-ভিত্তিক R&D প্রযুক্তি প্রতিষ্ঠান, যা এআই-চালিত উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে। এর সহযোগী উদ্যোগ, লুনেরা আই কেয়ার সাশ্রয়ী ও সহজলভ্য চক্ষু সেবা উদ্ভাবনে বিশেষজ্ঞ।
যোগাযোগের ঠিকানা
লুনেরা আই কেয়ার: হাউজ-৯, রোড-২, সেক্টর-১০, উত্তরা, ঢাকা
ফোন: ০১৬৩২৯০৪২৪৯
ওয়েবসাইট: www.luneraeyecare.com
ফেসবুক: facebook.com/luneraeyecare

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ