ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন

ফেসভ্যালুর নিচে বস্ত্র খাতের ১৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮ কোম্পানির মধ্যে ১৭টি রয়েছে ফেসভ্যালুর নিচে। দীর্ঘদিন লোকসানে থাকায় কোম্পানিগুলোর শেয়ারে অনাস্থা তৈরী হয়েছে বিনিয়োগকারীদের। এতে কোম্পানিগুলোর শেয়ার ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স, ড্রাগন সোয়েটার, ইভিন্স টেক্সটাইল, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, এম.এল ডাইং, নিউ লাইন ক্লোথিংস, নূরানী ডাইং, প্যাসিফিক ডেনিমস, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন, তাল্লু স্পিনিং, তুংহাই নিটিং, জাহিন স্পিনিং ও জাহিন টেক্সটাইল।

আলিফ ম্যানুফ্যাকচারিং

বর্তমানে আলিফ ম্যানফ্যাকচারিংয়ের শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সি অ্যান্ড এ টেক্সটাইল

বর্তমানে সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার দর ২ টাকা  ৩০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা দরে লেনদেন হয়।

ডেল্টা স্পিনার্স

বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ড্রাগন সোয়েটার

বর্তমানে ড্রাগন সোয়েটারের শেয়ার দর  ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ইভিন্স টেক্সটাইল

বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

জেনারেশন নেক্সট

বর্তমানে জেনারেশন নেক্সটের শেয়ার দর  ২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

হামিদ ফেব্রিক্স

বর্তমানে হামিদ ফেব্রিক্সের শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

ম্যাকসন্স স্পিনিং

বর্তমানে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

মেট্রো স্পিনিং

বর্তমানে এম.এল ডাইংয়ের শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৭ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

নিউ লাইন ক্লোথিংস

বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ২ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

এম.এল ডাইং

বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৬ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১২ টাকা  দরে লেনদেন হয়।

নুরানী ডাইং

বর্তমানে নুরানী ডাইংয়ের শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

প্যাসিফিক ডেনিমস

বর্তমানে প্যাসিফক ডেনিমসের শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ২ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ  ৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

রিজেন্ট টেক্সটাইল

বর্তমানে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

রিংশাইন টেক্সটাইল

বর্তমানে রিংশাইন টেক্সটাইলের শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ৯০পয়সা দরে লেনদেন হয়।

তাল্লু স্পিনিং

বর্তমানে তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৪ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৮ টাকা দরে লেনদেন হয়।

তুংহাই নিটিং

বর্তমানে তংহাই নিটিংয়ের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

জাহিন স্পিনিং

বর্তমানে জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ  ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ

বর্তমানে জাহিন টেক্সটাইলের শেয়ার দর ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ফ্যামিলি টেক্স

বর্তমানে ফ্যামিলি টেক্সের শেয়ার দর ১  টাকা ২০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন  ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা দরে লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ