ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজর ছাত্রী ইসরাত জাহান ইফফাত

পটুয়াখালী জেলাধীন বড় বিঘাই ইউনিয়নের মেধাবী ছাত্রী ইসরাত জাহান ইফফাত পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে এলাকায় গৌরব বয়ে এনেছেন। তার এ সাফল্যে পরিবার-পরিজন, শিক্ষকবৃন্দ ও স্থানীয়দের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

ইসরাত জাহান ইফফাত মো: জলিলুর রহমান খান, তাছলিমা দম্পতির কন্যা। তার বাবা ঢাকা একটি কম্পানিতে কর্মরত, মা তাছলিমা , পটুয়াখালী নিকটবর্তী বল্লবপুর দাখিল মাদ্রাসার একজন শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাবান্ধব পরিবার ও অনুকূল পরিবেশই তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পটুয়াখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন,পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে। লেখাপড়ায় ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল হিসেবে তিনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মেধাবৃত্তি অজর্ন করে অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন।

তার এই অর্জন তার এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ইসরাত জাহান ইফফাতের জন্য ভবিষ্যৎ কামনা করেছেন এলাকাবাসী, শিক্ষকসমাজ ও শুভানুধ্যায়ীরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ