ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২:২০ অপরাহ্ন

বছরের সর্বনিম্ন দরে পিপলস লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে চরম সংকটে রয়েছে আর্থিক খাতের কোম্পানি। এখাতের বেশিরভাগ কোম্পানি নামমাত্র দরে লেনদেন হচ্ছে। মঙ্গলবার পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ১০.৫৩ শতাংশ দর কমে বছরের সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, পিপলস লিজিং মঙ্গলবার ৫১ পয়সা দরে লেনদেন হয়েছে। আজ শেয়ারটির দর ০৬ পয়সা বা ১০.৫৩ শতাংশ কমেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৫১ পয়সা থেকে ৫৬ পয়সা দরে লেনদেন হয়।

গত এক বছরে বা ৫২ সপ্তাহে পিপলস লিজিংয়ের সর্বনিম্ন  দর ছিল ৫১ পয়সা। আর সর্বোচ্চ দর ছিল ২ টাকা ৮০ পয়সা। এই হিসাবে আজ শেয়ারটি গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দরে অবস্থান করছে।

উল্লেখ্য, জেড ক্যাটাগরির পিপলস লিজিং দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছে। বর্তমানে কোম্পানিটি ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ