ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মেঘনা ইনস্যুরেন্স ৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
জিকিউ বলপেন ২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
বিজনেস আই/