পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি)।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রেটিং অনুযায়ী, এশিয়াটিক ল্যাবরেটরিজের দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্প মেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে এসটি-৩।
কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিজনেস আই/