ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:০১ অপরাহ্ন

আলিফ ইন্ডাস্ট্রিজসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৮৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ২০ পয়সা বা ৯.৮৮ দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল ৯.৫২ শতাংশ, বিডি ওয়েল্ডিং ৯.২৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৯.০৯ শতাংশ, ফু-ওয়াং ফুড ৭.৯২ শতাংশ, বিআইএফসি ৫.৮ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৫.৮৮ শতাংশ ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৫.৭১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ