ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

২ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

জানা গেছে, রবিবার বেলা ১২টা ২২ মিনিট পরযন্ত ডিএসইতে ইসলামী ব্যাংকের স্ক্রিনে ১ লাখ ৬৯ হাজার ১৭৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে মিথুন নিটংয়ের  স্ক্রিনে  ৪৩ হাজার ৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ