ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

সূচকের উত্থান-পতনে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ১৭৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক  ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে  ১১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৮ কোটি ২ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ