ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উত্তরা ব্যাংক ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম কটন ১২ কোটি ৯৪ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১০ কোটি ৪০ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১০ কোটি ১১ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৯ কোটি ৪৯ লাখ, সোনালী পেপার ৯ কোটি ৩৩ লাখ, যমুনা ব্যাংক ৮ কোটি ৯৫ লাখ ও স্কয়ার ফার্মা ৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















