ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রেনাটা ৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে ফাইন ফুডস ২ কোটি ৩৯ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৪৪ লাখ, পূবালী ব্যাংক ২ কোটি ৫৩ লাখ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ