ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

বিপিডিবি থেকে এনওএ পেয়েছে প্যারামাউন্টের ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি এবং সহযোগী প্রতিষ্ঠান প্যারামাউন্ট হোল্ডিংস যৌথভাবে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছে। কোম্পানি দুইটি বাংলদেশের বিভিন্ন স্থানে ২৯৫ মেগা ওয়াটের ৪ সোলার প্রজেক্টস উন্নয়নের জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে এনওএ পেয়েছে।

গত ২৯ ডিসেম্বর কোম্পানি দুইটি এনওএ পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিসি) এনওএ-এর তারিখ থেকে ২৮ দিনের মধ্যে সম্পাদিত হবে এবং প্রকল্প বাস্তবায়নের সময়কাল পিপিসির তারিখ থেকে ২ বছর। চারটি প্রকল্পের আনুমানিক প্রকল্প ব্যায় ২৬ কোটি ৮০ লাখ টাকা।

কোম্পানিটি আশা করছে বছরে এই প্রকল্প থেকে ৫১৩ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব আয় হবে। এই প্রকল্পের অর্থায়ন ৭০ শতাংশ ঋণ এবং ৩০ শতাংশ ইক্যুয়িটি থেকে করা হয়েছে।

কোম্পানিটি জানায়, প্যারামাউন্ট টেক্সটাইলের যৌথ মালিকানার ২৯৫ মেগাওয়াটের বিদ্যুৎের মধ্যে ১৭৬ মেগাওয়াট মালিকানা রয়েছে কোম্পানিটির।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ