ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ব্যাংক খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ব্যাংক খাতের শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এবি ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পূবালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৫১ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এবি ব্যাংক
কোম্পানিটির ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সা থেকে ৮ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
রূপালী ব্যাংক
কোম্পানিটির ১ টাকা ৮০ পয়সা বা ৯.৭৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৮ টাকা ৫০ পয়সা থেকে ২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা থেকে ২৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এনআরবি ব্যাংক
কোম্পানিটির ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৮০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৯০ পয়সা থেকে ১৬ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংক ৭.৬৯ শতাংশ,পূবালী ব্যাংক ৭.১৬ শতাংশ ও সাউথইস্ট ব্যাংক ৬.৫২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/