সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬৯ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/