ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরিতে যাওয়ায় ৮ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৪৩টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন নতুন করে আট কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে যাওয়ায় সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- জেমিন সী ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি, ফু-ওয়াং ফুড, বেস্ট হোল্ডিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, কাট্টালি টেক্সটাইল ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জেমিনি সী ফুড

আজ শেয়ারটির দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৪ টাকা ৫০ পয়সা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটি ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ১৩৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির ১০২ টাকা ১০ পয়সা থেকে ২০৯ টাকা ৮০ পয়সা পর‌যন্ত লেনদেন হয়।

আলিফ ইন্ডাস্ট্রিজ

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর  ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা থেকে ৪০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩৭ টাকা থেকে সর্বোচ্চ ৯৮ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বীচ হ্যাচারি

’বি’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৫০ পয়সা থেকে ৪৬ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৪০ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১২৬ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফু-ওয়াং ফুড

’বি’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ১০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৯ টাকা থেকে সর্বোচ্চ ১৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া বেস্ট হোল্ডিংসের ৯.৭০ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৯.৬৭ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৪৮ শতাংশ ও এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ৯.৩৯ শতাশ দর কমেছে।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ