ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনে সেরা সিটি ব্যাংক

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৯ কোটি ৪৫ লাখ, সোনালী পেপার ৯ কোটি ৩১ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ৫ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৮ কোটি ৬৩ লাখ, সায়হাম কটন ৮ কোটি ৩১ লাখ, স্কয়ার ফার্মা ৮ কোটি ১৯ লাখ ও ফাইন ফুডস ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ