সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৫ খাতে। এর এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ১.৫৬ শতাংশ দর কমেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিমেন্ট খাতে ১.১২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা টেলিকমিউনিকেশন খাতে ৯৯ শতাংশ দর কমেছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ফার্মা খাতে দশমিক ৭২ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ১৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















