সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ২৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি ব্যাংক ১৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোন ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ১০ কোটি ৫২ লাখ, ফাইন ফুডস ১০ কোটি ২৯ লাখ, ওরিয়ন ইনফিউশন ১০ কোটি ৮ লাখ,প্যারামাউন্ট টেক্সটাইল ৭ কোটি ৪৬ লাখ, বার্জার পেইন্টস ৬ কোটি ৯৫ লাখ, এপেক্স স্পিনিং ৪ কোটি ৭২ লাখ ও জিকিউ বলপেন ৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/