২০২৫ সালের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে তিন হাজার ৯০৫ কোটি ৮০ লাখ টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি ২১ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি ৪১ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৫৮ শতাংশ বা ৩ হাজার ৯০৫ কোটি ৮০ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪১৭ কোটি ২৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৭.০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৮৬ শতাংশ কমে ৪ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৩.১৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১১৩টির এবং অপরবর্তিত রয়েছে ৪৫টির।
বিজনেস আই/