বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আটটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- বিডি ওয়েল্ডিং, তাল্লু স্পিনিং, ইসলামিক ফিন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, জেনারেশন নেক্সট, পেনিনসুলা চিটাগং, আমরা টেকনোলজি ও বিডি ফিন্যান্স লিমিটেড।
বিডি ওয়েল্ডিং
সপ্তাহের ব্যবধানে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর বেড়েছে ২৮.৩৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ১৯ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
তাল্লু স্পিনিং
সপ্তাহের ব্যবধানে তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫.৪৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
ইসলামিক ফিন্যান্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৮৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৯ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
ইসলামিক ফিন্যান্সের পুঞ্জীভূত লোকসান রয়েছে ১৩৭ কোটি ৫১ লাখ টাকা।
২০২৩ ও ২০২৪ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
রিজেন্ট টেক্সটাইল
সপ্তাহের ব্যবধানে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৪.২৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৪ টাকা দাঁড়িয়েছে।
লোকসানি কোম্পানি প্রাইম ফাইন্যান্স ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
জেনারেশন নেক্সট
সপ্তাহের ব্যবধানে জেনারেশন নেক্সটের শেয়ার দর বেড়েছে ১২.৫০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
এছাড়া জেড ক্যাটাগরির পেনিনসুলার ১১.২৪ শতাংশ, আমরা টেকনোলজির ১০.৯১ শতাংশ, সায়হাম টেক্সের ১০.৩০ শতাংশ ও বিডি ফাইন্যান্সের ১০.২৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















