ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৬ শেয়ারে লালবাতি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৩ কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- যমুনা অয়েল কোম্পানি আইএফ আইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও অ্যারামিট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা অয়েল

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৮.৯৩ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৮৪ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে ১৬৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

২০২৫ সালে কোম্পানিটি ১৫০ শতাংশ  লভ্যাংশ দিয়েছে।

আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের ব্যবধানে মিউচ্যুয়াল ফান্ডটির দর ৭.৬৯ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে ইউনিটটির দর ছিল ২ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে ২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

২০২৩ সাল থেকে ফান্ডটি  কোন লভ্যাংশ দেয়নি।

পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের ব্যবধানে ইউনিটটির দর ৭.৬৯ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে ইউনিটটির দর ছিল ২ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে ২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

ফান্ডটি ২০২৪ সালে  কোন লভ্যাংশ দেয়নি।

ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের ব্যবধানে ফান্ডটির দর ৭.৬৯ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে  ২ টাকা ৪০ পয়সা লেনদেন হয়েছে।

এছাড়া ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ ও আরামিটের ৬.৮৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ