পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের দুই কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানি দুইটি একত্রে ৪ লাখ ২ হাজার শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির কর্পোরেট পরিচালক কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড এক লাখ ৮০ হাজার শেয়ার বেচবে। কোম্পানির আরেক কর্পোরেট পরিচালক এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ২ লাখ ২২ হাজার শেয়ার বেচবে।
এই দুই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
বিজনেস আই/