ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

ব্লকে ৪২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গ্রামীণফোন ৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ফাইন ফুডস ৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে এপেক্স স্পিনিংয়ের ২ কোটি ৬০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৭ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৭৭ লাখ, পূবালী ব্যাংক ২ কোটি ৪৮ লাখ ও স্কয়ার ফার্মার ৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ