ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে ডিবিএর গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক ইতিহাসে একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও জাতীয় অভিভাবককে হারানো হলো, যা এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম এই শোক প্রসঙ্গে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।”

প্রেস বিজ্ঞপ্তি

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ