ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৮ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- হাওয়া ওয়েল টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, রানার অটোমোবাইলস, ইস্টার্ণ লুব্রিকেন্টস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও এপেক্স স্পিনিং মিলস লিমিটেড।

হা-ওয়া ওয়েল টেক্সটাইল

মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৬.২৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪১ টাকা ৪০ পয়সা থেকে ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৫৩ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা বা ৫.২৬ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ৫০ পয়সা থেকে ৪০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকা পরযন্ত লেনদেন হয়।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৩ টাকা ৫০ পয়সা বা ৪.১৮ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৮২ টাকা ৭০ পয়সা থেকে ৮৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৮ টাকা থেকে ৮৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এনভয় টেক্সটাইল

কোম্পানিটির ১ টাকা ৮০ পয়সা বা ৩.৮৫ শতাংশ দর বেড়ে  তালিকার ৬ষ্ঠ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৩০ পয়সা থেকে ৪৯ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা থেকে ৬৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রানার অটোর ৩.৬৭ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৩.৫৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩.৪৯ শতাংশ ও এপেক্স স্পিনিংয়ের ৩.১৯ শতাংশ দর বেড়েছে।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ