ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স,সোনালী পেপার ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
তাকাফুল ইসলাী ইন্স্যুরেন্স
সোমবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা থেকে ৩৪ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ২০ পয়সা থেকে ৩৯ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সোনার বাংলা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৫.৬৭ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৫০ পয়সা থেকে ২৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সোনালী পেপার
কোম্পানিটির ১০ টাকা ৩০ পয়সা বা ৪.৬৫ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২১ টাকা ৪০ পয়সা থেকে ২৩৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২৫ টাকা থেকে ৩১৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সিটি ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা বা ২.৪৪ শতাংশ দর বেড়ে তালিকার দশম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮১ টাকা ৩০ পয়সা থেকে ৮৪ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৮ টাকা থেকে ৮৭ টাকা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/