ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির আজ ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-হাজ্ব টেক্সটাইল ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুড ৯ কোটি ৬০ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৯৩ লাখ, স্কয়ার ফার্মা ৮ কোটি ২৩ লাখ, উত্তরা ব্যাংক ৭ কোটি ৭৯ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭ কোটি ৬৮ লাখ, সায়হাম কটন ৬ কোটি ৯২ লাখ ও ফাইন ফুডস ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















