ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৯৯টি বা ৫১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে যমুনা অয়েল লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১৮ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৬৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৪০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৩.৩০ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা সুগারের ৬.০২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৯৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৫.২৬ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৪.৫৮ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ ও মেঘনা সিমেন্টের ৩.৯৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/