ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স,অ্যারামিট, সাউথইস্ট ব্যাংক ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
রবিবার কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮৮ টাকা ৫০ পয়সা থেকে ৯৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮২ টাকা ১০ পয়সা থেকে ১৩৪ টাকা পরযন্ত লেনদেন হয়।

অ্যারামিট
কোম্পানিটির ৯ টাকা ২০ পয়সা বা ৪.৯১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৮৮ টাকা থেকে ২০৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪৫ টাকা থেকে ২৭০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সাউথইস্ট ব্যাংক
কোম্পানিটির ৩০ পয়সা বা ৩.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা থেকে ৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা পরযন্ত লেনদেন হয়।
তমিজ উদ্দিন টেক্সটাইল
কোম্পানিটির ৩ টাকা ৮০ পয়সা বা ৩.১২ শতাংশ দর বেড়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১২৩ টাকা ৭০ পয়সা থেকে ১২৮ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮৭ টাকা থেকে ১৬৯ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/


















