ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন ইত্তেফাককে বলেন, ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫-৭ জন আহত হয়েছে বলে জানান তিনি।

এদিকে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সকাল পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ