পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বন্ডের ইউনিট রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৮ ডিসেম্বর), রবিবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এআইবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড ও শাহজালাল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড।
জানা গেছে, বন্ডগুলোর ইউনিট লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ২৯ ডিসেম্বর, সোমবার। বন্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের দিন বন্ডগুলোর ইউনিট লেনদেন বন্ধ থাকবে।
বিজনেস আই/