ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

২৪২ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪২ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১ কোটি ৪৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ২৪২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ