পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলমিক ফিন্যান্সের পরিচালনা পর্ষদ জমি ও ভবনের সম্পদ মূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে। গতকাল ২১ ডিসেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ও সম্পদ মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির সম্পদ পূর্নমূল্যায়নের আগে জমি ও ভবনের মূল্য ছিল (২৩৫,৮২৮,১০৫+৪০,৯৭০,৪৮৫) মোট ২৭ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৫৯০ টাকা। সম্পদ মূল্যায়নের পর জমি ও বিল্ডিংয়ের মূল্য দাঁড়িয়েছে (২৮৮,২৬২,৩৮০+২৯৩,৩৫২,৭২২) মোট ৫৮ কোটি ১৬ লাখ ১৫ হাজার ১০২ টাকা।
বিজনেস আই/



















