ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ইস্টার্ণ ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংককিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির বন্ড ইস্যুতে বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্মতি দিয়েছে।

গতকাল ২১ ডিসেম্বর বিএসইসি চিঠির মাধ্যমে বন্ড ইস্যুতে সম্মতি জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটির ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে- আনসিকিউরিড, নন-কানভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল ও ফ্লোটিং রেট ও কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাসেল-৩ অনুযায়ি টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার জন্য এই বন্ড ইস্যু করা হবে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ