ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

লেনদেনে সেরা রহিমা ফুড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির আজ ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭১৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস ৭ কোটি ৩৩ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ৯২ লাখ, মুন্নু ফেব্রিক্স ৬ কোটি ৫০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫ কোটি ৬৭ লাখ, লাভেলো আইসক্রিম ৫ কোটি ২৪ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ৫ কোটি ১৬ লাখ ও আনোয়ার গ্যালভানাইজিং ৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ