পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন শেয়ারহোল্ডারদের মূল্য বাড়াতে তাদের অতিরিক্ত বোতলজাত ক্যাপাসিটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি সিটি এডিবল অয়েলের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিটি এডিবলের সাথে পাঁচ বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছে রহিমা ফুড। এই চুক্তির মাধ্যমে রহিমা ফুড তাদের পণ্যেরে চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য বোতলজাতকরণ ক্ষমতা ব্যবহারের অনুমতি পাবে।
কোম্পানিটি আরও জানায়, কোম্পানি দুইটির চুক্তির মেয়াদ শেষ হলে আলোচনার মাধ্যমে আবার মেয়াদ বাড়ানো যাবে।
বিজনেস আই/



















