ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৫৭টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফ্যামিলি টেক্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৮.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৪.৬৫ শতাংশ কমেছে।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২.৭০ পয়সা লেনদেন হয়।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৬.১৯ শতাংশ, বিআইএফসি ৫.৫৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.৫৫ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৫.৫৫ শতাংশ,আজিজ পাইপস ৫.৪১ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৪.৪৪ শতাংশ ও সি অ্যান্ড এ টেক্সটাইল ৪.৩৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/