ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

গাজার ধ্বংসস্তূপে মিললো আরও ৯৪ মৃতদেহ, বাড়ছে নিহতের সংখ্যা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র এখনো স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ থেমে গেলেও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার অব্যাহত রয়েছে। সর্বশেষ মধ্য গাজা সিটির বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত এলাকা থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, মধ্য গাজা সিটির একাধিক এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া দলগুলো ধ্বংস হয়ে যাওয়া ভবন ও অবকাঠামোর নিচে চাপা পড়া লাশগুলো শনাক্ত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার করা মৃতদেহগুলো ময়নাতদন্ত ও দাফনের প্রস্তুতির জন্য গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহগুলো মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহর শহীদ কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ