পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএম আগামী ২৭ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ইফাদ অটোস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
বিজনেস আই/