পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির ২০২৪ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/