ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮৯২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মুন্নু ফেব্রিক্স ১২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ২৮ লাখ,ফাইন ফুডস ৯ কোটি ৮৪ লাখ, ডমিনেজ স্টিলের ৯ কোটি ৪৩ লাখ, একমি পেস্টিসাইডসের ৮ কোটি ৮২ লাখ, সিমটেক্সের ৮ কোটি ৫৯ লাখ, রহিমা ফুডের ৮ কোটি ১৭ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/