ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৪৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১৭ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর দশমিক ০৮ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৮.৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩.৫০ পয়সা লেনদেন হয়।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ জুট ৮.২৩ শতাংশ, শ্যামপুর সুগার ৭.৯৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৭.৭৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৭.৪৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.২৪ শতাংশ, ফারেইস্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ ও ফনিক্স ফাইন্যান্সের ৬.৮৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/