ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনে সেরা ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৭ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ১২ কোটি, ফাইন ফুডস ১১ কোটি ১০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১০ কোটি ৭২ লাখ, বিডি থাই ফুড ১০ কোটি ১৪ লাখ, একমি পেস্টিসাইডস ৯ কোটি ৪৪ লাখ, মুন্নু ফেব্রিক্স ৭ কোটি ৯৫ লাখ ও আনোয়ার গ্যালভানাইজিং ৭ কোটি  ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ