ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি ১৯ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি ২২ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ২৩ শতাংশ বা ১ হাজার ৬০৬ কোটি ১৯ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেনও। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩০ কোটি ৬৯ লাখ  টাকার লেনদেন বেড়েছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৭৭.২৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ কমে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৯.৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩৩টির, কমেছে ৩৬টির এবং অপরবর্তিত রয়েছে ২২টির।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ